চুয়াডাঙ্গা পিটিআইয়ের ইনস্ট্রাক্টর অন্যত্র বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার কমলা-পুর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) শারী-রিক শিক্ষা বিভাগের ইনস্ট্রাক্টর মো. মাহবুব মোস্তফাকে নোয়াখালীতে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে পিটিআইয়ের প্রশিক্ষণার্থীদের ধারাবাহিক আন্দোলনের কারণে তাঁকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পিটিআইয়ের তত্ত্বাবধায়ক মো. আবুল কালাম প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বদলির আদেশ পাওয়া ইনস্ট্রাক্টর মাহবুব মোস্তফা এই আদেশকে স্বাভাবিক ও প্রভাবিত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘তদন্ত প্রতিবেদন ঢাকায় পৌঁছানোর আগেই যেহেতু বদলির আদেশ হয়েছে, সেহেতু এটা নিয়ে কারও উল্লসিত হওয়ার কারণ নেই।’মাহবুব মোস্তফার বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তুলে গত ১২ জানুয়ারি থেকে ধারাবাহিক আন্দোলন শুরু করেন শারীরিক শিক্ষা বিভাগের প্রশিক্ষণার্থীরা। আন্দোলনের মুখে সহকারী তত্ত্বাবধায়ক আতিয়ার রহমানকে আহ্বায়ক করে প্রাতিষ্ঠানিক তদন্ত কমিটি এবং আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে আহ্বায়ক করে প্রশাসনিক তদন্ত কমিটি গঠিত হয়। তদন্ত কমিটির প্রতিবেদন বিবেচনা করে আলোচিত ইনস্ট্রাক্টরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে।