চুয়াডাঙ্গা-যশোর বাস চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ মাস বন্ধ থাকার পর আবারও চুয়াডাঙ্গা-যশোর রুটে বাস চলাচল শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা থেকে যশোরের উদ্দেশে এবং যশোর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে বাস ছাড়ে। বাসগুলো যশোর-খুলনা সড়কে সরাসরি চলাচল করে।যশোরে গত বছরের ১৫ ডিসেম্বর চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের কালীগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের মধ্যে সংঘর্ষের জেরে ১৬ ডিসেম্বর থেকে যশোর-খুলনা সড়কে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।