চুয়াডাঙ্গা রোভার স্কাউটের নতুন কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় জেলা রোভার স্কাউটের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রিবার্ষিক কাউন্সিলে এ কমিটি গঠিত হয়।
কাউন্সিলে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা। স্বাগত বক্তব্য দেন সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান। শুভেচ্ছা বক্তব্য দেন একই কমিটির জেলা কমিশনার চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রহমত আলী বিশ্বাস। আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা হাকিম দেব প্রসাদ পাল, রোভার অঞ্চল প্রশিক্ষক যশোর এমএম কলেজের শিক্ষক শহীদুল ইসলাম ও মাগুরা জেলা কমিটির সাধারণ সম্পাদক শরীফ উদ্দীন।
কাউন্সিলে ২০১৬-২০১৯ মেয়াদকালের জন্য ৩৩ সদস্যবিশিষ্ট জেলা রোভার স্কাউট কমিটি গঠিত হয়।