চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের উৎসব আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার উৎসবের আয়োজন করা হয়েছে। এবারের উৎসবের প্রতিপাদ্য ‘আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও’।
বেলা তিনটায় শহরের সাহিত্য পরিষদ চত্বরে উৎসব শুরু হবে। অনুষ্ঠান উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার। উৎসবের নানা কর্মসূচির মধ্যে রয়েছে সাহিত্য আলোচনা, গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, বিগত বছরগুলোতে এই সাহিত্য সংগঠন দেশের প্রধান কবি-সাহিত্যিকদের সঙ্গে চুয়াডাঙ্গার সাহিত্যিকদের সেতুবন্ধ ঘটিয়েছে। পরিষদের আজকের উৎসব প্রবীণ-নবীন সব বয়সী লেখক-কবি-সাহিত্যিকদের পাশাপাশি সাধারণ মানুষের মিলনমেলায় পরিণত হবে বলে আশা করেন তিনি। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ গত ২০ নভেম্বর তার ৩৯ বছর পূর্ণ করে।