চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বাংলাদেশি নাগরিককে ধরে নিয়েছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত থেকে গতকাল বুধবার নওশাদ আলী (২৭) নামের বাংলাদেশি এক নাগরিককে ধরে নিয়ে গেছে বিএসএফ। তাঁর বাড়ি উপজেলার সুলতানপুর গ্রামে। বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) বলেছে, চোরাইপথে ভারত থেকে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে ধরা পড়েছেন নওশাদ। তবে চুয়াডাঙ্গার ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সুলতান আহম্মেদ জানান, বিএসএফ কাউকে ধরে নিয়ে যায়নি। ভারত থেকে চোরাইপথে গরু আনতে গিয়ে নওশাদ ধরা পড়েন। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ তাঁকে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেছে।