চুয়াডাঙ্গা সীমান্তে চার কৃষককে বিএসএফের অপহরণ, পরে মুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গতকাল শুক্রবার চুয়াডাঙ্গার দর্শনা নিমতলা সীমান্ত থেকে চার বাংলাদেশি কৃষককে অপহরণ করে। পরে পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তাদের ছেড়ে দেওয়া হয়। বিজিবি সূত্র জানায়, জীবননগর উপজেলার শিংনগর গ্রামের মুন্না মিয়া, বিল্লাল হোসেন, রহমত আলী ও নূর হাকিম বেলা ১১টার দিকে ৭৩ নম্বর মেইন পিলারের কাছে নিজেদের কলাখেত দেখতে যায়। এ সময় ভারতের গেদে ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যান। বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি) এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দ্রুত অপহূত বাংলাদেশিদের ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেয়। বিকেলে দর্শনা নিমতলা সীমান্তে বিজিবি দর্শনা কোম্পানি ও বিএসএফ গেদে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে এ ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করে এবং অপহূতদের ছেড়ে দেয়।