চুয়াডাঙ্গা সীমান্তে চোরাকারবারি আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা সদর উপজেলার নিমতলা সীমান্তে বিজিবি সদস্যরা গতকাল শুক্রবার ভারতীয় চোরাকারবারি উজ্জল কুমার মজুমদারকে (৩৫) এক বস্তা পেঁয়াজসহ আটক করেছে। একই সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়ার ২৪ ঘণ্টা পরও বাংলাদেশের কৃষক নাজমুল হককে (১৮) ফেরত দেয়নি বিএসএফ।
দুটি ঘটনাই ঘটেছে সীমান্তের ৭৪ ও ৭৫ নম্বর মেইন পিলারের মধ্যবর্তী এলাকায়। বিজিবি-৬ চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সদর দপ্তর সূত্রে জানা গেছে, উজ্জল কুমার মজুমদার গতকাল বেলা সাড়ে ১১টার দিকে এক বস্তা পেঁয়াজ নিয়ে সীমান্ত পার হয়ে নিমতলায় পৌঁছান। এ সময় দর্শনা-নিমতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাঁকে আটক করে ক্যাম্পে নেয়। বিজিবি-৬ চুয়াডাঙ্গার পরিচালক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।