চুয়াডাঙ্গার সীমান্তে বিএসএফের গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিংনগর সীমান্তের ৭৪ নম্বর মেইন পিলারের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গতকাল শুক্রবার রাত আটটার দিকে দুই দফায় আটটি গুলি করেছে। বিডিআরের দাবি, কোনো প্রকার উসকানি ছাড়াই বিএসএফের গেদে ক্যাম্পের সদস্যরা সীমান্তে এসব গুলি চালান। চুয়াডাঙ্গায় ৩৫ রাইফেল ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কোনো কারণ ছাড়াই বিএসএফের সদস্যদের গুলি চালানোর ঘটনায় তাত্ক্ষণিক প্রতিবাদ জানানো হয়েছে। গুলির ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, সে বিষয়ে অনুসন্ধান চলছে।’