চুয়াডাঙ্গার সেই মরা গাছগুলো কাটার সিদ্ধান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা শহরের প্রধান সড়কসহ জেলার মহাসড়কগুলোর পাশের মরা গাছগুলো অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। সভায় উপস্থিত জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবীরুল হাসান জানান, জানমালের নিরাপত্তার স্বার্থে চুয়াডাঙ্গা পৌর এলাকার শহীদ আবুল কাশেম সড়কের পৌর ভবন, মোহাম্মদী শপিং কমপ্লেক্স, হাটকালুগঞ্জ এবং শহরতলী দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ড এলাকার চারটি মরাগাছ কাটতে হবে।