চুয়াডাঙ্গার সেই মেয়ের প্রতিবন্ধিত্ব জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারীরিক প্রতিবন্ধী হয়েও সেই নুসরাত জাহান (১৩) এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৩ দশমিক ২৯ পেয়ে পাস করেছে। বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের শিক্ষকের কাছ থেকে জেএসসি পরীক্ষার ফল জানার পরপরই নুসরাত আবেগাপ্লুত হয়ে বলে, ‘ভাইয়া আমি ভাল রেজাল্ট করেছি, প্রথম আলোর মাধ্যমে সবাইকে জানিয়ে দিন।’গত ১৭ নভেম্বর ‘তবুও এগিয়ে চলা, হুইল চেয়ারে বন্দি থাকেনি মেয়েটি’ শিরোনামে প্রথম আলোতে ছবিসহ সংবাদ প্রকাশিত হয়।নুসরাতের এই ফলাফলে তার বাবা শিক্ষক সাইফুল ইসলাম, মা খালেদা ইসলাম এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সকলেই খুশি। নুসরাত মানবিক বিভাগে পড়াশোনা শেষে ভবিষ্যতে শিক্ষক হতে চায়। সদর উপজেলার দৌলাতদিয়াড় গ্রামের নুসরাত জাহান চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এ বছর জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেছে। খালেদা ইসলাম জানান, মস্তিস্কে সমস্যার কারণে শিশুকাল থেকে নুসরাতের দুই পা ও ডান হাত অচল। ৪ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হুইল চেয়ারে বসিয়ে তাকে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে পরীক্ষা কেন্দ্র চুয়াডাঙ্গা ভিজে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আনা-নেওয়া করা হয়।