চুয়াডাঙ্গার ৫৩ শিক্ষাপ্রতিষ্ঠানে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মান্থলি পেমেন্ট অর্ডারভুক্ত (এমপিও) করার দাবিতে চুয়াডাঙ্গায় স্বীকৃতিপ্রাপ্ত ৫৩ শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। নন-এমপিও বেসরকারি শিক্ষক পরিষদ চুয়াডাঙ্গা শাখার ডাকে আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার সকালে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকেরা নিজ নিজ প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেন। আন্দোলনকারী শিক্ষক প্রতিনিধিরা জানিয়েছেন, আজ বৃহস্পতিবারও এসব শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝোলানো থাকবে। শিক্ষকদের এই ধর্মঘটের কারণে শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে।নন-এমপিও বেসরকারি শিক্ষক পরিষদ চুয়াডাঙ্গা শাখার সভাপতি ওসমান গণি জানান, বেতনের সরকারি অংশ থেকে বছরের পর বছর বঞ্চিত থাকায় পরিবার-পরিজন নিয়ে শিক্ষকেরা মানবেতর জীবন যাপন করছেন।