চুয়াডাঙ্গায় অপহৃত কিশোর ও তরুণ হরিণাকুণ্ডুতে উদ্ধার
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পোলতাডাঙ্গা থেকে অপহৃত এক কিশোর ও এক তরুণকে উদ্ধার করেছে পুলিশ৷ চুয়াডাঙ্গা সদর থানা ও হরিণাকুণ্ডু থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে গতকাল বুধবার ভোরে তাঁদের উদ্ধার করে৷
উদ্ধার হওয়া তরুণ ও কিশোর লিটন মিয়া (২০) ও অভি হাসান (১৩)৷ লিটন চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে৷ অভি চুয়াডাঙ্গা পৌর এলাকার সুজন মিয়ার ছেলে ও চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেিণর ছাত্র৷ অপহরণে জড়িত সন্দেহে বুধবার সকালে শিবপুর গ্রাম থেকে লাল্টু মিয়া (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ৷
চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, অপহরণকারীদের হুমিকর বিষয়ে স্বজনেরা থানায় মামলা না করলেও মুঠোফোনে কললিস্টের সূত্র ধরে হরিণাকুণ্ডু থানার পুলিশের সহযোগিতায় বুধবার ভোরে পোলতাডাঙ্গা থেকে অপহৃতদের উদ্ধার করা হয়৷ অপহরণকারীরা পালিয়ে গেলেও অপহৃতদের কাছে তথ্য নিয়ে শিবপুর থেকে সন্দেহভাজন হিসেবে লাল্টু মিয়া নামের একজনকে আটক করা হয়েছে৷