চুয়াডাঙ্গায় আইসক্রিম কারখানার মালিককে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অপরাধে কারখানার মালিক আনোয়ার হোসেনকে তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকাল সাতটায় চুয়াডাঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামানের ভ্রাম্যমাণ আদালত এই আদেশ দেন। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, চুয়াডাঙ্গা শহরের রেলস্টেশন-সংলগ্ন মাছপট্টিতে অবস্থিত আনোয়ার মিয়ার আইসক্রিম কারখানায় ফরমালিন মিশিয়ে বরফ তৈরির খবর পেয়ে গতকাল সকালে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। তবে এ অভিযোগের সত্যতা না পেলেও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অপরাধে জরিমানা করা হয়। এ সময় সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মুনিরুজ্জামান ও র্যাবের উপসহকারী পরিচালক মশিউর রহমান উপস্থিত ছিলেন।