চুয়াডাঙ্গায় আগুনে ১১টি ছাগল ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলায় গতকাল সোমবার অগ্নিকাণ্ডে ১০টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই ও অগ্নিদগ্ধ হয়ে ১১টি ছাগল মরে গেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল ভোর চারটার দিকে উপজেলার হাতিকাটা গ্রামে মাথাভাঙ্গা আবাসন প্রকল্পে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সঙ্গে সঙ্গে ১০টি পরিবারের সবকিছু পুড়ে যায় ও অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে ওই ছাগলগুলো মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে টানা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।এদিকে জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শনসহ ক্ষতিগ্রস্ত পরিবারপ্রতি নগদ সাত হাজার টাকা ও ২০ কেজি করে চাল বিতরণ করেছেন। এ সময় অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল আমিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।