চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) বিশেষ টহল দল চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের কাছ থেকে ভারতে তৈরি একটি পিস্তল, একটি গুলি ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় টহল দলের সদস্যরা এসব মালামাল উদ্ধার করেন।
বিজিবি ৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় দর্শনা সীমান্তের ৭৫ নম্বর খুঁটির কাছে বিজিবির সদস্যরা ওত পেতে থাকেন। একপর্যায়ে একটি থলেসহ একজন ব্যক্তি সীমান্ত পার হলে তাঁকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তিনি থলে ফেলে দৌড় দিলে পিস্তল, গুলি ও ফেনসিডিল উদ্ধার করা হয়।