চুয়াডাঙ্গায় আটটি পেট্রলবোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় জেলা জজ আদালতের পাশেই পুরাতন কারাগারের পরিত্যক্ত ভবনের ছাদ থেকে পুলিশ আটটি পেট্রলবোমা উদ্ধার করেছে।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যানুযায়ী সদর থানা-পুলিশ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বোমাগুলো উদ্ধার করে। ঘটনাস্থলের পাশেই জেলা প্রশাসকের কার্যালয়সহ সরকারি ১০টি দপ্তর রয়েছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বোমাগুলো উদ্ধারের পর থানায় নেওয়া হয়েছে। নাশকতা সৃষ্টির জন্য দুর্বৃত্তরা বোমাগুলো জড়ো করেছিল। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা চুয়াডাঙ্গার উপপরিচালক জাফর ইকবাল জানান, নির্ভরযোগ্য সূত্রে পেট্রলবোমা জড়ো করে রাখার খবর পেয়ে দুপুরে বিষয়টি পুলিশ সুপার মো. রশীদুল হাসানকে জানানো হয়। এরপর সদর থানা-পুলিশের একটি দল পুরাতন জেলা কারাগারের পরিত্যক্ত ভবনের কার্নিশ থেকে বোমাগুলো উদ্ধার করে। ঘটনাস্থলের কাছেই রয়েছে জেলা জজ আদালত। একটু দূরেই জেলা প্রশাসকের কার্যালয়, মুখ্য বিচারিক হাকিমের আদালত, জেলা নির্বাচন কার্যালয়সহ অন্যান্যসরকারি ভবন।