চুয়াডাঙ্গায় ইউপি সচিবদের অনশন, তিন দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি জাতীয়করণসহ তিন দফা দাবিতে চুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবেরা অনশন ধর্মঘট কর্মসূচি পালন করেছেন। গতকাল রোববার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চুয়াডাঙ্গা জেলা শাখা এই কর্মসূচি পালন করে। এতে জেলার ৩৪টি ইউপির সচিবেরা অংশ নেন। চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী অনশনস্থলে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।
সমিতির দাবিগুলো হচ্ছে ইউপি সচিবদের দশম গ্রেডের কর্মকর্তার মর্যাদা প্রদান; বেতন-ভাতাসহ সব সুবিধা সরকারি কোষাগার থেকে প্রদান এবং অবসরভাতার ব্যবস্থা নিশ্চিতকরণ। অনশন চলাকালে বক্তব্য দেন বাপসার চুয়াডাঙ্গা জেলা সহসভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক চীর কুমার শাহ প্রমুখ।