চুয়াডাঙ্গায় কথিত পীরের ভক্তের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা সদর উপজেলার বলদিয়া গ্রামে কথিত পীরের ভুট্টার খেতের মাটির নিচ থেকে তাঁর অনুসারী আবদুল মজিদের (৪৩) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার দুই দিন পর গত রোববার সন্ধ্যায় তাঁর লাশ উদ্ধার করা হয়।নিহত মজিদের স্ত্রী রওশন আরা জানান, শুক্রবার সন্ধ্যায় পীর সোহরাব হোসেন নিজের গাছ পাহারার কথা বলে মজিদকে মুঠোফোনে ডেকে নেন। এর পর থেকে তাঁর কোনো খোঁজ না পাওয়ায় বিষয়টি গ্রামের মাতবরদের জানানো হয়। রোববার সন্ধ্যায় গ্রামবাসী পীরের ভুট্টাখেতে আবদুল মজিদের পোশাক ও স্যান্ডেল দেখে তাঁর বাড়িতে খবর দেয়। পরে ভুট্টাখেতের মাটি খুঁড়লে তাঁর লাশ দেখা যায়।