চুয়াডাঙ্গায় কমছে ধান-চালের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় ধান-চালের দাম প্রতিদিনই কমছে। ১৫ দিনের ব্যবধানে প্রতি মণ চিকন চালে ৪০০ থেকে ৪২০ এবং মোটা চালে ৮০ থেকে ১৬০ টাকা কমেছে। চুয়াডাঙ্গার ধান-চালের প্রধান দুই মোকাম জীবননগর ও সদর উপজেলার সরোজগঞ্জে গত বৃহস্পতি ও শুক্রবার সরেজমিনে ঘুরে দাম কমার খবর পাওয়া গেছে। মোকামে দাম কমার প্রভাব পড়েছে খুচরা বাজারেও।গত শুক্রবার চুয়াডাঙ্গার বিভিন্ন চালের বাজার ঘুরে দেখা গেছে, মোটা চাল (স্বর্ণা) প্রতি কেজি ৩০-৩২, ইরি-২৮ জাতের চাল ৩৫-৩৬ এবং মিনিকেট ৪২-৪৩ টাকায় বিক্রি হচ্ছে। নতুন বাজারের চালের খুচরা ব্যবসায়ী মাসুম বিশ্বাস জানান, দুই সপ্তাহ আগে প্রতি কেজি মোটা চাল (স্বর্ণা) ৩৪ থেকে ৩৬, ইরি-২৮ জাতের চাল ৪৪ থেকে ৪৬ এবং মিনিকেট ৫০ থেকে ৫২ টাকা দরে বিক্রি হয়েছে। চালের খুচরা ক্রেতা শহরের ইসলামপাড়ার ফয়েজ আহমেদ, দৌলাতদিয়াড়ের ছানোয়ার হোসেন ও মহিলা কলেজপাড়ার আবদুস সালাম দাম কমার বিষয়টি নিশ্চিত করেন।সরোজগঞ্জ চালের মোকামে গত শুক্রবার প্রতি মণ ধান (স্বর্ণা) ৭২০ থেকে ৭৪০, মিনিকেট ৯০০ এবং ইরি-২৮ জাতের ধান ৮০০ থেকে ৮২০ টাকায় বিক্রি হয়েছে। এখানে প্রতি কেজি মোটা চাল ২৮-২৯, ইরি-২৮ জাতের চাল ৩৩-৩৪ এবং মিনিকেট ৪০-৪২ টাকা দরে বিক্রি হয়েছে। জেলা চালকল মালিক সমিতির সভাপতি এম আবদুল্লাহ শেখ জানান, এই হাটে গত ১৫ দিনে প্রতি কেজি চিকন চালের দাম ১০-১১ টাকা এবং মোটা চালের দাম তিন-চার টাকা কমেছে। তিনি আরও জানান, প্রতিদিনই ধান-চালের দাম কমছে।জীবননগর ধান-চালের মোকামে গত বৃহস্পতিবার প্রতি মণ মোটা ধান ৭০০ থেকে ৭২০ এবং মিনিকেট ধান ৮৫০ টাকা দরে বিক্রি হয়েছে। পাইকারি হিসাবে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হয়েছে ৩৫-৩৬ টাকায়।স্থানীয় চাল ব্যবসায়ী ইমাম হোসেন জানান, প্রতিদিন দ্রুত গতিতে ধান-চালের দাম কমছে। তিনি আরও জানান, দেশের অন্যান্য মোকামেও ধান-চালের দাম কমেছে। ব্যবসায়ীদের অভিমত, এ বছর ধানের বাম্পার ফলন, ধান বিক্রিতে কৃষকদের আগ্রহ এবং সরকারিভাবে ধান-চাল সংগ্রহে এখনো সিদ্ধান্ত না হওয়ায় বাজার পড়তির দিকে।ধান-চালের দামের অব্যাহত হ্রাসে সাধারণ মানুষ খুশি হলেও কৃষকেরা উদ্বিগ্ন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাকিমপুরের কৃষক আবদুল কুদ্দুস বলেন, দাম এভাবে কমতে থাকলে কৃষকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপপরিচালক রেজাউল করিম জানান, চলতি বছর জেলায় ৪৩ হাজার ৭১০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। হেক্টরপ্রতি ৩ দশমিক ৯০ মেট্রিক টন চাল উর্যাপাদনের লক্ষ্যমাত্রা ধরা হলেও যে ফলন হয়েছে তাতে প্রতি হেক্টরে চার থেকে সাড়ে চার মেট্রিক টন চাল উর্যাপাদিত হবে।