চুয়াডাঙ্গায় কমিউনিটি পুলিশিং সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ স্লোগানে চুয়াডাঙ্গায় জেলা কমিউনিটি পুলিশিং সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি এই সম্মেলনের আয়োজন করে।
সমন্বয় কমিটির আহ্বায়ক এস এম ইস্রাফিলের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য দেন সদস্যসচিব মো. মনিরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলী আজগার টগর। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. রশীদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ।