চুয়াডাঙ্গায় কৃমিনাশক বড়ি খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃমিনাশক বড়ি (অ্যালবেন্ডেজল) খেয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী গতকাল শনিবার অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ১৬ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা নাছিম মোস্তফা প্রথম আলোকে জানান, সকাল ১০টার দিকে এলাকার এক স্বাস্থ্য সহকারীর বাবা ওই কৃমিনাশক বড়িগুলো তাঁদের কাছে পৌঁছে দেন। পরে শিক্ষার্থীদের সেগুলো খাওয়ানো হয়। এর কিছুক্ষণ পর শিক্ষার্থীরা বমি শুরু করে। তারা একে একে অসুস্থ হয়ে পড়ে। পরে শিক্ষার্থীদের সদর হাসপাতালে নেওয়া হয়। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিলনউজ্জামান জানান, অসুস্থ শিক্ষার্থীদের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার চিকিৎসা দেওয়া হয়েছে।সিভিল সার্জন কামরুল হুদা জানান, এটা ছিল রাষ্ট্রীয় কর্মসূচি। খালি পেটে ওষুধ খাওয়ার কারণে শিক্ষার্থীদের এই সমস্যা হয়েছে। আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই।বিদ্যালয়ের এক শিক্ষক জানান, তাঁরা গতকালই ওষুধ খাওয়ার তথ্য পেয়েছিলেন। তাই নিজেরাই শিক্ষার্থীদের এ বড়ি খেতে দেন।