চুয়াডাঙ্গায় গরুর ১৬ কেজি পচা মাংস জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা শহরের বড় বাজারের মাংসপট্টি থেকে গরুর ১৬ কেজি পচা মাংস জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার পৌরসভা ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা এগুলো জব্দ করেন। পরে মাংসগুলো কেরোসিন মাখিয়ে পুঁতে ফেলা হয়।দোকানদার নাসির উদ্দিন জানান, ফ্রিজে রাখা মাংস ফ্রিজ থেকে বের করার এক ঘণ্টার মধ্যে বিক্রির বিষয়ে পৌরসভার মৌখিক নির্দেশনা ছিল। মেয়র রিয়াজুল ইসলাম জোয়ারদার জানান, এ রকম নির্দেশ দেওয়ার বিষয়টি সঠিক নয়।