চুয়াডাঙ্গায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি গ্রামের বাঘমারা মাঠের একটি সেগুনবাগান থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুরে মুসলিমা খাতুন (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। মুসলিমা পার্শ্ববর্তী চণ্ডীপুর গ্রামের ফকির মণ্ডলের স্ত্রী। স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের জের ধরে মুসলিমাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে স্বামী ফকির মণ্ডল পলাতক রয়েছেন।পুলিশ জানায়, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে মুসলিমার ওপর প্রায়ই নির্যাতন চালাতেন স্বামী। নির্যাতনের কারণে অতিষ্ঠ মুসলিমা কিছুদিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। গত বুধবার রাতে ফকির মণ্ডল মুসলিমাকে শ্বশুরবাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে যান। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী জানান, ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন। তাঁকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।