চুয়াডাঙ্গায় ছাত্রলীগের ১৫ নেতা-কর্মীর নামে মামলা, গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা-১ আসনের সরকারদলীয় সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দারের ব্যক্তিগত গাড়িচালক কৃষ্ণ সাহার বাড়ি ভাঙচুর ও তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগে গত সোমবার ছাত্রলীগের ১৫ নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। কাঞ্চন সাহা বাদী হয়ে সোমবার চুয়াডাঙ্গা সদর থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। পুলিশ হামলার পর এক ঘণ্টার মধ্যেই হামলাকারীদের মধ্যে জেলা ছাত্রলীগের সদস্য শোভন, ইমরান, পারভেজ ও শাহীনকে গ্রেপ্তার করে।জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিপু চৌধুরী গতকাল বুধবার এক বিবৃতিতে বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতেই ছাত্রলীগের সক্রিয় ১১ নেতা-কর্মীকে মামলায় জড়ানো হয়েছে।