চুয়াডাঙ্গায় জামায়াতের তিন নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারবিরোধী তৎপরতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জামায়াতের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে৷ গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নাগদাহ ইউনিয়নের জাহাপুর গ্রামের একটি বাড়িতে বৈঠক করার সময় পুলিশ তাঁদের গ্রেপ্তার করে৷
তাঁদের কাছ থেকে দলের সাংগঠনিক নথিপত্র উদ্ধার করা হয়৷গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নাগদাহ ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদকআমজাদ হোসেন জোয়ার্দ্দার, ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি জাহাপুরের দুধ মল্লিক ও ইউনিয়ন কমিটির সদস্য জাহাপুর জামে মসজিদের ইমাম অাবদুল কাদের৷
ওই ইউনিয়ন জামায়াতের নেতারা মঙ্গলবার রাতে এশার নামাজের পর জাহাপুর মসজিদের পাশে দুধ মল্লিকের বাড়িতে বসে বৈঠক করছিলেন৷ খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের আ গ্রেপ্তার করে৷