চুয়াডাঙ্গায় জেলা বিএনপির অধীন সব কমিটি বিলুপ্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুুয়াডাঙ্গা জেলা বিএনপির অধীন সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে আহ্বায়ক কমিটির প্রথম সভা হয়। সভা শেষে আহ্বায়ক ঘোষণা দেন, জেলা বিএনপির অধীন সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। কেন্দ্র থেকে নির্দেশনা পেলে শিগগিরই উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আহ্বায়ক কমিটি এবং দ্রুততম সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে।