চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় আলমসাধু চালক নিহত

চুয়াডাঙ্গা শহরে ট্রাকের চাপায় এক আলমসাধুর (শ্যালো ইঞ্জিনচালিত যান) চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে শহরের টাউন ফুটবল মাঠের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইনসান আলী (২২)। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমাইমল-বোড়াই মসজিদ পাড়ার জাফর উদ্দীনের ছেলে।

খবর পেয়ে ট্রাফিক পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

চুয়াডাঙা ট্রাফিক পরিদর্শক মাহবুব কবীর জানান, রেলবাজার থেকে বড় বাজার অভিমুখী একটি আলমসাধু পেছন থেকে একই পথে চলা একটি ট্রাককে পাশ কাটাতে গেলে ওই দুর্ঘটনা ঘটে।