চুয়াডাঙ্গায় তালিকাভুক্ত সন্ত্রাসী পলাশ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা সদর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী হাসিবুল ইসলাম ওরফে পলাশকে (২৮) মঙ্গলবার রাতে শহরের কেদারগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পলাশ চারটি হত্যা মামলার আসামি। গ্রেপ্তারের পর পলাশের দেওয়া তথ্যানুযায়ী পৌর এলাকার বুজরুকগড়গড়ি নতুন পাড়ার ঈদগাহের পাশ থেকে একটি সার্টার গান ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা শহরের পলাশপাড়ায়।পুলিশ জানায়, পলাশ দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল) কেন্দ্রীয় সম্পাদক জামাল ওরফে রবির সহযোগী হিসেবে তিনি কাজ করে আসছিলেন।