চুয়াডাঙ্গায় তিনটি বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) চুয়াডাঙ্গা ক্যাম্পের সদস্যরা গতকাল মঙ্গলবার ভোরে সদর উপজেলার দৌলাতদিয়াড় সরদারপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি তাজা বোমা উদ্ধার করেছে। র্যাব চুয়াডাঙ্গা ক্যাম্পের ইনচার্জ সহকারী পরিচালক এএসপি রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলাতদিয়াড় সরদারপাড়ার ঘুমাইয়া সরদারের বাড়ির পাশের একটি বাঁশবাগান থেকে বোমা তিনটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর বোমাগুলো ক্যাম্পে রাখা হয়েছে।