চুয়াডাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জমি নিয়ে বিরোধে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত এবং একজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, জমি নিয়ে বিরোধে দামুড়হুদার মদনা-পারকৃষ্ণপুর গ্রামের সামসুলের ছেলে রুহুল আমিন ও কালুর ছেলে শহিদুল ইসলামের পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে পতিপক্ষ হাঁসুয়া ও দা দিয়ে কুপিয়ে শহিদুল ও তাঁর ভাই নজরুল ইসলামকে আহত করে। তাঁদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় শহিদুল মারা যান।