চুয়াডাঙ্গায় নদী থেকে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর গ্রামে চিত্রা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নদীতে জাগ দেওয়া পাটের নিচ থেকে তাঁর গলিত লাশ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, এলাকার কৃষকেরা নদী থেকে জাগ দেওয়া পাট তুলতে গিয়ে লাশ দেখে পুলিশকে খবর দেন। লাশের দুই হাত, চোখ ও মুখ বাঁধা এবং ধারালো অস্ত্র দিয়ে পেট কাটা ছিল। পুলিশের ধারণা, সপ্তাহ খানেক আগে তাঁকে হত্যা করে জাগ দেওয়া পাটের নিচে লাশ লুকিয়ে রাখা হয়।চুয়াডাঙ্গা সদর থানার ওসি কামরুজ্জামান বলেন, হত্যারহস্য উদ্্্্্ঘাটনের চেষ্টা করা হচ্ছে।