চুয়াডাঙ্গায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা ভায়া হাটবোয়ালিয়া সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট দুদিন পর প্রত্যাহার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের কার্যালয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের যৌথসভা শেষে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি ওয়াছি উদ্দিন মালিকের সভাপতিত্বে সভায় পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন দৌলাতদিয়াড় শাখার সভাপতি মো. ঝন্টু মিয়া জানান, পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি রোজা ও ঈদ সামনে যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে শ্রমিক মারধরের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে আইনি লড়াই চালিয়ে যাওয়া হবে।