চুয়াডাঙ্গায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় লাগাতার কর্মবিরতির কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে জেলা বাস ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে গতকাল সোমবার বিকেলে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। ওই সভা শেষে সংগঠনের নেতারা বলেন, ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে আন্দোলন-কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে দাবি আদায়ের লক্ষ্যে ঈদের পর কেন্দ্রীয়ভাবে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। বাসচালক জামির হোসেনের জামিনের দাবিতে আজ মঙ্গলবার থেকে ওই কর্মবিরতি পালনের কথা ছিল। ঘিওর উপজেলার জোকায় সড়ক দুর্ঘটনায় ১৩ আগস্ট চলচ্চিত্রকার তারেক মাসুদ ও টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনার পরদিন জামির হোসেনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।