চুয়াডাঙ্গায় পুলিশ হত্যা মামলায় ১২ আসামিই বেকসুর খালাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বোয়ালমারী গ্রামে ডাকাতি ও গুলি করে পুলিশ সদস্য হত্যার ঘটনায় করা মামলার ১২ আসামির সবাইকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। গতকাল সোমবার বেলা পৌনে ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক আবদুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন। এ সময় ১০ আসামি আদালতে উপস্থিত ছিলেন।