চুয়াডাঙ্গায় বিএনপি নেতার বাড়ির সামনে বোমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের শিবনগর গ্রামে বিএনপি নেতা আসলাম আলীর বাড়ির ফটকের সামনে থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার সকাল ১০টায় নাটুদহ পুলিশ ক্যাম্পের সদস্যরা বোমাটি উদ্ধার করেন। আসলাম কার্পাসডাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
পুলিশ জানায়, শনিবার রাতে কে বা কারা আসলাম আলীর বাড়ির ফটকের সামনে দুটি বোমা রেখে যায়। বাড়ির লোকজন সকালে তা নাটুদহ পুলিশ ক্যাম্পে জানান। তবে পুলিশ পৌঁছানোর আগেই সত্যিকারের বোমা কি না তা যাচাই করার জন্য স্থানীয় লোকজন একটি বোমার বিস্ফোরণ ঘটান। পরে পুলিশ গিয়ে অন্য বোমাটি উদ্ধার করে।