চুয়াডাঙ্গায় বিএনপির মিছিলে পুলিশের বাধা, গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় বিএনপির নেতা-কর্মীরা গতকাল সোমবার কেন্দ্রীয় কমিটি ঘোষিত বিক্ষোভ মিছিল পুলিশের বাধার কারণে করতে পারেনি। একই দিন পুলিশ বিভিন্ন স্থান থেকে ছাত্রদলের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। তাঁদের দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপি সোমবার বেলা ১১টায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। পুরাতন হাসপাতাল সড়কে পৌঁছানোর পর পুলিশি বাধায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ সেখান থেকে ছাত্রদলের নেতা সুমন ও আকাশকে গ্রেপ্তার করে। এ ছাড়া পুলিশ সোমবার ভোররাতে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম, শাহজাহান, মোমিন, কুদ্দুস ও বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, রোববার হরতাল চলাকালে সহিংসতার ঘটনায় দায়ের করা দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় এদের গ্রেপ্তার করা হয়েছে।