চুয়াডাঙ্গায় বিজিবির নতুন ইউনিটের উদ্বোধন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আরও একটি নতুন ব্যাটালিয়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে আজ রোববার। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ সকাল ১০টায় ‘৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন’ নামের নতুন এই ব্যাটালিয়নের উদ্বোধন করবেন।
চুয়াডাঙ্গার বিজিবির-৬-এর অধিনায়ক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান গতকাল শনিবার বলেন, ৬ বিজিবির সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে উদ্বোধনী অনুষ্ঠান হবে।
বিজিবি সূত্রে জানা গেছে, নতুন এই ব্যাটালিয়নের সদর দপ্তর ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুরে। লে. কর্নেল মনিরুজ্জামান এর প্রথম অধিনায়কের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন। মোট জনবল ৭৭৪ জন হলেও প্রাথমিকভাবে ১৫৯ জনকে নিয়ে কার্যক্রম শুরু হচ্ছে। এই ব্যাটালিয়নের দায়িত্বে রাখা হয়েছে সীমান্তের ৪৭ নম্বর প্রধান খুঁটি থেকে ৭৪ নম্বর খুঁটি পর্যন্ত ১২৭ কিলোমিটার। যশোরের যাদবপুর থেকে চুয়াডাঙ্গার রাজাপুর পর্যন্ত ১৯টি সীমান্তচৌকি। আপাতত ঝিনাইদহের বাঘাডাঙ্গা থেকে চুয়াডাঙ্গার গয়েশপুর পর্যন্ত ৫৮ কিলোমিটার এলাকার দায়িত্বে থাকছে নতুন এই ব্যাটালিয়ন।