চুয়াডাঙ্গায় ব্যবসায়ী হত্যা, তিন মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের ব্যবসায়ী আবদুল গণি (৪০) খুনের ঘটনায় তিন মাসেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।ময়নাতদন্ত প্রতিবেদনে খুনের বিষয়টি পরিষ্কার হলেও মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৩১ ডিসেম্বর আলমডাঙ্গা শহরের কলেজপাড়ার বাসিন্দা আবদুল গণি দুর্বৃত্তদের হাতে খুন হন। তদন্তকারী কর্মকর্তা প্রথম থেকেই ঘটনাটিকে ‘হূদেরাগজনিত কারণে মৃত্যু’ হিসেবে প্রতিষ্ঠা করতে তৎপর রয়েছেন। নিহতের স্ত্রী খালেদা খাতুন জানান, তিনি মামলা করতে গেলে পুলিশ অপমৃত্যু মামলা করতে বাধ্য করে। পরে ময়নাতদন্তের পর ২০ জানুয়ারি এটি হত্যা মামলায় রূপান্তর করা হয়। কিন্তু তিন মাসেও এ মামলায় কাউকে গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদ করা হয়নি।মামলার তদন্তকারী কর্মকর্তা এমদাদুল হক বলেন, ‘আমার কাছে হূদেরাগে মৃত্যু বলেই মনে হয়েছে।’আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ‘শিগগির তদন্তকাজ সম্পন্ন হবে। পুলিশের অবজ্ঞার অভিযোগ সঠিক নয়।’