চুয়াডাঙ্গায় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা শহরের থানা কাউন্সিলপাড়ায় ইমরান আলী (৩৮) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে।এলাকাবাসী জানায়, থানা কাউন্সিলপাড়ার অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আনোয়ার আলীর ছেলে ইমরান তাঁর স্বপন ভ্যারাইটি স্টোরে রাতে ঘুমাতেন। গতকাল সকালে স্থানীয় লোকজন দোকানের শাটার খোলা দেখতে পায়। কৌতূহলবশত তারা শাটার তুলে দেখে, বৈদ্যুতিক পাখার সঙ্গে স্বপনের লাশ ঝুলে আছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এলাকাবাসী জানায়, কয়েকদিন ধরে পরিবারের সদস্যদের সঙ্গে জমিজমা নিয়ে ইমরানের বিরোধ চলছিল।