চুয়াডাঙ্গায় ভটভটির ধাক্কায় শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা সদর উপজেলায় দ্রুতগামী আলমসাধুর (ভটভটি) ধাক্কায় জান্নাতুল খাতুন নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া নামক স্থানে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের পীরপুর গ্রামের বকুল হোসেনের মেয়ে। সে গত সোমবার মা ফিরোজা বেগমের সঙ্গে সুবদিয়া গ্রামের কাচারিপাড়ায় নানা সোহবার হোসেনের বাড়িতে বেড়াতে আসে।
সদর উপজেলার সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) শেখ মাহবুব হোসেন জানান, শিশুটি সকাল ১০টার দিকে মহাসড়কের পাশে বসে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে দৌড়ে রাস্তা পার হতে গেলে ভটভটির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়।