চুয়াডাঙ্গায় মাদক পাচারে জড়িত সন্দেহে আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর ও গোয়ালপাড়া গ্রামে অভিযান চালিয়ে গতকাল শনিবার মাদক পাচারে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন গয়েশপুর গ্রামের আরিফ জাহাঙ্গীর, তানভীর আলম, শুকুর আলী ও তাঁর ভাই ময়েন উদ্দিন এবং গোয়ালপাড়া গ্রামের সরোয়ার হোসেন। চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, ‘একটি সংঘবদ্ধ চক্র চুয়াডাঙ্গা সীমান্তপথকে আগ্নেয়াস্ত্র ও মাদক পাচারের রুট হিসেবে ব্যবহার করছে বলে গোয়েন্দা সূত্রে আমরা খবর পাই। পরে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করা হয়। আটকের পর তাঁদের জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।