চুয়াডাঙ্গায় মাদকসহ এক পরিবারের তিনজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ৎপিড অ্যাকশন ব্যাটালিয়ন চুয়াডাঙ্গা ক্যাম্পের সদস্যরা গত শনিবার অভিযান চালিয়ে মাদক বিক্রেতা স্বামী-স্ত্রী ও তাদের এক মেয়েকে আটক এবং তাদের কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করেছে।ৎব-৬-এর সহকারী পরিচালক এএসপি রেজাউল করিম প্রথম আলোকে জানান, আটক হওয়া ব্যক্তিরা হলো সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের রবিউল ইসলাম এবং তাঁর স্ত্রী রাশিদা বেগম ও মেয়ে জুলিয়া খাতুন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।