চুয়াডাঙ্গায় মুখ্য বিচারিক হাকিমকে অপসারণের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় মুখ্য বিচারিক হাকিমের অপসারণের দাবি জানিয়েছেন আইনজীবীরা। এই দাবিতে তাঁরা গত সোমবার সব আদালত বর্জন করেন। বেলা ১১টায় আদালতে শুনানি চলাকালে মুখ্য বিচারিক হাকিম ওয়াহিদুজ্জামান জ্যেষ্ঠ আইনজীবী শামীম রেজার সঙ্গে অসদাচরণ ও তাঁকে আটক করতে পুলিশকে নির্দেশ দেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে আইনজীবীরা একযোগে আদালত থেকে বেরিয়ে যান। এতে জেলা ও জেলার বাইরে থেকে থেকে আসা বিপুলসংখ্যক বিচারপ্রার্থী দুর্ভোগে পড়েন এবং হতাশ হয়ে ফিরে যান। এ ঘটনার পর জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে জরুরি সভা হয়। সভায় সোমবার সব আদালত বর্জন করার এবং মুখ্য বিচারিক হাকিমকে অপসারণ না করা হলে বা তিনি স্বেচ্ছায় চুয়াডাঙ্গা না ছাড়লে তাঁর আদালত বর্জন অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়।