চুয়াডাঙ্গায় মুরগির খামারে আগুন ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার ভিমরুল্লায় অবস্থিত রাফিদ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডে গতকাল সোমবার দুপুর ১২টায় এক অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যাচারির বৈদ্যুতিক উপকেন্দ্রে সূত্রপাত হওয়া আগুন পর্যায়ক্রমে আশপাশে ছড়িয়ে পড়ে। প্রতিষ্ঠানের নিজস্ব অগ্নিনির্বাপণব্যবস্থা কোনো কাজে না আসায় আগুন ছড়িয়ে পড়ে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান কামরুজ্জামান জানান, প্রাথমিক ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। তবে এর প্রভাবে মুরগির বাচ্চা উৎপাদন ও পালন-প্রক্রিয়া বিঘ্নিত হওয়ায় আরও কয়েক কোটি টাকার ক্ষতি গুনতে হবে।চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকির হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সংশ্লিষ্ট একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, সোমবারের এই অগ্নিকাণ্ডের কারণে হ্যাচারির সার্বিক বিদ্যুৎব্যবস্থা ভয়াবহ বিপর্যয়ে পড়েছে। এর ফলে হ্যাচারির উৎপাদনের প্রক্রিয়াধীন বাচ্চা ফোটানো ও মুরগি পালন-প্রক্রিয়া ব্যাহত হবে।