চুয়াডাঙ্গায় যুবদলের পৃথক কর্মসূচি পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় যুবদলের দুটি পক্ষ দলটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আলাদাভাবে পালন করেছে। পুলিশের প্রতিরোধের মুখে কোনো পক্ষই আনন্দ শোভাযাত্রা নিয়ে গোটা শহর প্রদক্ষিণ করতে পারেনি।গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা যুবদলের আহ্বায়ক ওয়াহেদুজ্জামানের নেতৃত্বে শহরের শহীদ আবুল কাশেম সড়কে অবস্থিত বিএনপির কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বড় বাজারের শহীদ হাসান চত্বরে পৌঁছালে পুলিশ বাধা দেয়। অন্যদিকে, জেলা যুবদলের অপরাংশ শহরের কেদারগঞ্জ এলাকায় দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু করে। এরপর যুবদল নেতা ইকরামুল হকের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে কেন্দ্রীয় বিএনপির নেতা অহিদুল ইসলামসহ জেলা নেতারা উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি কোর্ট মোড়ে এসে পৌঁছালে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে।