চুয়াডাঙ্গায় র্যাবের হাতে দুই এসএসসি পরীক্ষার্থী আটক
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় গত সোমবার ও গতকাল মঙ্গলবার দুই এসএসসি পরীক্ষার্থীকে আটক করেছে র্যাব। এসএসসি পরীক্ষা শেষে গতকাল দুপুরে উপজেলার মুন্সীগঞ্জ বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে র্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্পের বিশেষ দল পরীক্ষার্থী আবু সুফিয়ানকে আটক করে। এর আগে ২০ হাজার টাকাসহ সুফিয়ানের সহযোগী নিশান মিয়া নামের আরও এক পরীক্ষার্থীকে আটক করে র্যাব।ব্যবসায়ী আবদুল মালেক অভিযোগ করেন, ১৭ ফেব্রুয়ারি রাতে তাঁকে ফোন করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আবু সুফিয়ান ও তার সঙ্গীরা। বিষয়টি তিনি র্যাবের স্থানীয় কর্মকর্তাদের জানান। পরে র্যাবের পরামর্শ অনুসারে তাদের ২০ হাজার টাকা চাঁদা দিতে আগ্রহ প্রকাশ করেন তিনি। টাকা দেওয়ার সময় র্যাবের বিশেষ দল নিশানকে আটক করে।র্যাবের হেফাজতে থাকা আবু সুফিয়ান জানায়, চাঁদাবাজির ঘটনায় এসএসসি পরীক্ষার্থী তার আরও দুই বন্ধু জড়িত।র্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পরিচালক ক্যাপ্টেন হাসানুর রহমান জানান, চাঁদাবাজির সঙ্গে জড়িতরা খুবই ধূর্ত। ভুক্তভোগীর সহযোগিতায় তাদের আটক করা সম্ভব হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী মালেক ওই দুজনসহ চারজনকে আসামি করে মামলা করেছেন।