চুয়াডাঙ্গায় শিলাবৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় গতকাল বুধবার বিকেল সোয়া চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত থেমে থেমে পৌনে দুই ঘণ্টা শিলাবৃষ্টি হয়েছে। চুয়াডাঙা আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, এ সময় ২৬ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ঋতুরাজ বসন্তকালে আকস্মিক এই শিলাবৃষ্টিতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। মাঠে থাকা গম, ভুট্টা, মসুর খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। আমের মুকুল ও সজনের ফুল ঝরে গেছে। জেলাজুড়ে ইটভাটাগুলোতেও পোড়ানোর অপেক্ষায় রাখা অনেক ইট নষ্ট হয়েছে। দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা সুফী মো. রফিকুজ্জামান জানান, বৃষ্টিতে উপকার হলেও শিলায় ব্যাপক ক্ষতি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, চলতি মৌসুমে এটাই দীর্ঘস্থায়ী ও সর্বোচ্চ বৃষ্টিপাত।