চুয়াডাঙ্গায় সেবিকাদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গতকাল মঙ্গলবার তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন সেবিকারা। এক যুবক ওই দিন হাসপাতালের জ্যেষ্ঠ সেবিকা অশ্রুজা পারভীনকে লাঞ্ছিত করে। এর প্রতিবাদে তাঁরা এই কর্মসূচি পালন করেন। তাঁরা ওই যুবককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন। অন্যথায় লাগাতার ধমর্ঘট ডাকা হবে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মহিলা ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সালমা খাতুন গতকাল দুপুরে অসুস্থতার কারণে অনুপস্থিত ছিলেন।
বেলা পৌনে তিনটার দিকে আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা গ্রামের বাবুল হোসেন (৩৫) একজন রোগীর পক্ষ নিয়ে সেবিকাদের সঙ্গে খারাপ আচরণ করেন। এ সময় জ্যেষ্ঠ সেবিকা অশ্রুজা পারভীন বিষয়টি জানতে মহিলা ওয়ার্ডে গেলে বাবুল হোসেন তাঁকে চড় মারেন। এই ঘটনা জানাজানি হওয়ার পরর কর্মরত সেবিকারা রাস্তায় নেমে এসে দোষী ব্যক্তির শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।
বেলা তিনটা থেকে প্রায় তিন ঘণ্টা সেবিকাদের কর্মবিরতি চলার পর সিভিল সার্জন খোন্দকার মিজানুর রহমান কয়েকজন জ্যেষ্ঠ সেবিকাকে নিয়ে বৈঠকে বসেন।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাসুদ রানা জানান, সেবিকার ওপর হামলার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।