চুয়াডাঙ্গায় স্থানীয় দুই সাংবাদিককে লক্ষ্য করে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় গতকাল সোমবার অজ্ঞাত সন্ত্রাসীরা স্থানীয় দুই সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছুড়েছে। জানা গেছে, গতকাল সন্ধ্যায় স্থানীয় সাংবাদিকেরা আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমানের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে করেন। বৈঠক শেষে আঞ্চলিক পত্রিকা দৈনিক মাথাভাঙ্গার প্রতিনিধি মান্নান ও দৈনিক পশ্চিমাঞ্চল’-এর প্রতিনিধি বেলাল হোসেন মোটরসাইকেলে করে জামজামি যাচ্ছিলেন। বাদেমাজু গ্রামে পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। মান্নান অভিযোগ করেন, আইনশৃঙ্খলার অবনতি নিয়ে দৈনিক মাথাভাঙ্গায় ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের কারণে একটি চক্র বেশ কিছুদিন ধরে তাঁকে হুমকি দিয়ে আসছিল। ওসি মতিয়ার রহমান জানান, এ ব্যাপারে মান্নান তাঁদের কাছে মৌখিক অভিযোগ করেছেন।