চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অবৈধ যান আলমসাধু (ভটভটি) দুর্ঘটনায় তানিয়া খাতুন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় বারাদী ইউনিয়নের আঠারোখাদা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিয়া আঠারোখাদা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে। 

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে শিশু তানিয়া রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ভটভটি ধাক্কা দেয়। গুরুতর আহত ওই শিশুকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা সেলিমা আক্তার বলেন, সন্ধ্যা ছয়টার দিকে স্বজনেরা শিশুটিকে মৃত অবস্থায় নিয়ে আসেন।